অপরাধ

আশুলিয়ায় চার জঙ্গির আত্মসমর্পণ

আশুলিয়ায় ২ জঙ্গির আত্মসমর্পণ
আশুলিয়ায় ২ জঙ্গির আত্মসমর্পণ

সাভারের আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় জঙ্গি আস্তানার চার জঙ্গি আত্মসমর্পণ করেছে।

বাড়িটি গতরাত একটা থেকে ঘিরে রেখে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, সেখান থেকে দুই ‘জঙ্গি’ আত্মসমর্পণ করেছে। বাড়ির ভেতরে আরও দুই ‘জঙ্গি’ আছে পরে তারাও আত্মসমর্পণ করেছে ।

অভিযান চলাকালে বেলা ১টার দিকে কিছু আগে প্রথমে ২ জন ও পরে বাকি ২ জঙ্গি আত্মসমর্পণ করেছে বলে জানান এ র‌্যাবের কর্মকর্তা।

তবে, বাড়িটিতে বিস্ফোরক রয়েছে কিনা তা নিশ্চিত করতে বোমা নিষ্ক্রীয়কারী দল অভিযান পরিচালনা করছে বলে জানান মুফতি।

তিনি আরো বলেন, ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে র‌্যাব হেফাজতে নেয়া হয়েছে।

সকালে মুফতি মাহমুদ খান বলেন, গত রাত ১টা থেকে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের চৌরাবালি এলাকায় টিনশেড ওই বাড়িটি ঘিরে রাখা হয়। জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হলে তারা ভেতর থেকে র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ছে। থেমে থেমে গোলাগুলি চলে।

তিনি আরও জানান, বাড়িটির ভেতর থেকে বিস্ফোরক ছোড়া হয়েছে। বাড়ির আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ইব্রাহিমকে র্যা ব হেফাজতে নেয়া হয়েছে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে আজাদ নামের একজন গার্মেন্টস শ্রমিক পরিচয়ে বাড়িটি ভাড়া নেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ