অপরাধ

খুলনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

খুলনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২
খুলনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধ’ নিহত ২

খুলনায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গত ১১ জুলাই জোড়াগেট এলাকায় সাইদুল ইসলাম নামের একজন খুন হন। ওই খুনের মামলার এক নম্বর আসামি গুডডু বাবুকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার যাওয়া হয়। এ সময় নগরের সদর থানার রেলওয়ে প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের এলাকায় পৌঁছানোর পর তাদের লোকজন পুলিশের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে গুডডু বাবু ও তার সহযোগী আল মাহমুদ গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি জানান, সাইদুল হত্যা মামলায় প্রধান আসামি গুড্ডু বাবু ও দুই নম্বর আল মাহমুদ।

প্রধান আসামি গুড্ডু বাবুর নামে নগরের বিভিন্ন থানায় মামলা আছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ