অপরাধ

ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা ফেরদৌসি নিখোঁজ

ফেরদৌসি একরাম ফৌসিয়া
ফেরদৌসি একরাম ফৌসিয়া

রাজধানীর ধানমন্ডির ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের গণিত বিষয়ের শিক্ষিকা ফেরদৌসি একরাম ফৌসিয়া দুই সপ্তাহ ধরে নিখোঁজ।

গত ২ জুলাই সন্ধ্যায় গ্রিন রোডের বাসা থেকে বেরিয়ে তিনি আর ফিরেননি।

এ ঘটনায় কলাবাগন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রিন রোডের একটি অ্যাপার্টমেন্টে পরিবারে সঙ্গে থাকতেন ফেরদৌসি।

নিজের এক ছাত্রের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বলে ২ জুলাই সন্ধ্যায় তিনি বাসা থেকে বের হন। তারপর থেকেই তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না। নিজের মোবাইল ফোনটি তিনি সঙ্গে নেননি বাসায় রেখে গেছেন।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা-ওসি এনামুল বলেন, ইংলিশ মিডিয়াম স্কুলের ওই শিক্ষিকা এক ছাত্রের সঙ্গে দেখা করতে বাসা থেকে বেরিয়েছিলেন। এরপর আর ফেরেননি। তিনি স্বেচ্ছায় বাসা থেকে বেরিয়ে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে তা জানার চেষ্টা করছি আমরা।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশের আরেকজন কর্মকর্তা বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ফেরদৌসি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। বাইরে বের হলে বোরকা পরেন—এ কারণে তিনি কোনও জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছেন কিনা তা নিয়ে সন্দেহ করা হচ্ছে।

ফেরদৌসির বাবাও ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত।

চার বোন ও এক ভাইয়ের মধ্যে দ্বিতীয় ফেরদৌসি বাংলাদেশ ইউনিভার্সিটি থেকে অনার্স এবং আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ