সাভারের আশুলিয়ার নয়ারহাটের চৌড়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দ্বিতীয় দিনের মতো একটি বাড়ি ঘিরে রেখেছে র্যা ব।
রোববার চার জঙ্গি আত্মসমর্পনের পর ওই বাড়িতে আর কেউ নেই বলে জানিয়েছিলেন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
অভিযানের সময় নিরাপদ দূরত্বে সরে আসা আশপাশের বাসিন্দারাও ফিরতে শুরু করেছেন।
শনিবার গভীর রাত থেকে জঙ্গি আস্তানা সন্দেহে টিনসেট বাড়িটি ঘিরে রাখে র্যা ব। রোববার চার জঙ্গি আত্মসমর্পন করে।
জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিককে আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: