অপরাধ

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে যুবক নিহত

চট্টগ্রামে বন্দুকযুদ্ধে যুবক নিহত
চট্টগ্রামে বন্দুকযুদ্ধে যুবক নিহত

চট্টগ্রামে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার ভোরে নগরীর পলোগ্রাউন্ড মাঠে গোলাগুলির ঘটনায় আবুল কালাম (২৫) মারা যান বলে জানান র্যা ব-৭ এর লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর রহমান।

আবুল কালাম ফেনীর সোনাগাজী উপজেলার বড় দরবেশ গ্রামের হোসেন আহমদের ছেলে।

আশেকুর রহমান বলেন, তিনি স্থানীয়ভাবে ‘ল্যাংরা কালাম’ নামে পরিচিত ছিলেন এবং একটি জলদস্যু দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

লেফটেন্যান্ট কমান্ডার আশেকুর জানান, পলোগ্রাউন্ড মাঠে একদল সশস্ত্র লোকের অবস্থানের খবর পেয়ে র্যা বের একটি টহল দল ভোরের দিকে সেখানে যায়। মাঠে থাকা সন্ত্রাসীরা র্যা ব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় টহল দলের সঙ্গে আরও র্যা ব সদস্য এসে যোগ দিলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ পর সন্ত্রাসীদের অনেকে দেয়াল টপকে পালিয়ে গেলে মাঠে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম জানান, ভোরে গুলিবিদ্ধ অবস্থায় কালামকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র্যা ব-৭ এর স্টাফ অফিসার এএসপি মিমতানুর রহমান বলেন, কালাম একটি জলদস্যু দল চালাতেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা সন্ত্রাসীদের তালিকায় তার নাম ছিল।

ঘটনাস্থল থেকে একটি একে-২২ রাইফেল, ৭.৬৫ ক্যালিবারের একটি বিদেশি পিস্তল এবং কিছু গুলি উদ্ধারের কথা জানিয়েছে র্যা ব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ