রাজধানীর কদমতলীতে দুই নারীকে ধর্ষণ ও হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতে ফতুল্লা, ডেমরা, শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃত পাঁচ জন ধারাবাহিকভাবে ওই ধরনের অপরাধ ঘটিয়ে আসছিল বলে জানিয়েছে পুলিশ।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, তারা একটি চক্র, যারা ধারাবাহিকভাবে ধর্ষণ ও হত্যা চালিয়ে আসছিল। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
গত ১৮ জুন কদমতলীর শ্যামপুরে এক গৃহবধূর হাত-মুখ বাধা মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে ১০ জুলাই ওই এলাকাতেই আরেক নারীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশের ধারণা তাদের দুজনকেই হত্যার আগে ধর্ষণ করা হয়েছিল।
ওসি বলেন, আমরা দুটি ঘটনায় ওই পাঁচ জনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছি। তারা একটি চক্র বলে মনে হচ্ছে, যারা ধারাবাধিকভাবে এরকম ধর্ষণ ও হত্যা চালিয়ে আসছিল। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা গেলে বিষয়টি স্পষ্ট হবে।