অপরাধ

বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন

বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে: যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন

গত ২০১৬ সালে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে তবে সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে কার্যকর পদক্ষেপও নিয়েছে।

বুধবার প্রকাশিত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

'কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম ২০১৬' শীর্ষক এ প্রতিবেদনের বাংলাদেশ অংশে বলা হয়, ২০১৬ সালে বাংলাদেশে হওয়া ১৮টি হামলার দায় স্বীকার করেছে আইএস। যার মধ্যে উল্লেখযোগ্য গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনা।

বিশ্বব্যাপী গতবছর সন্ত্রাসী হামলার ঘটনা ৯ শতাংশ কমেছে, কিন্তু বাংলাদেশে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর ১৮টি হামলার দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী আইএস।

রিপোর্টে আরো বলা হয়, তবে সরকার সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। বেশকিছু জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সন্ত্রাস বিরোধী সহযোগিতা অব্যাহত রেখেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ