অপরাধ

সারাদেশে আটক ২২০

 সারাদেশে আটক ২২০
সারাদেশে আটক ২২০

আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযানে নাটোর, দিনাজপুর, যশোর ও নড়াইল থেকে ২২০ জনকে আটক করা হয়েছে।

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত নাটোরের বিভিন্ন জায়গায় বিশেষ অভিযান চালায় পুলিশ। এসময় তারা ৮৮ জনকে গ্রেপ্তার করেছে তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই বিভিন্ন মামলার পলাতক আসামি। এদিকে, রাতভর অভিযানে দিনাজপুরের বিভিন্ন স্থান থেকে ৪৫ জনকে আটক করে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যশোরের আটটি থানায় অভিযান চালিয়ে আটক করা হয় ৭২ জনকে। তারাও বিভিন্ন মামলার পলাতক ও নিয়মিত আসামি।

এছাড়া, বুধবার রাতে নড়াইলের লোহাগড়ায় বৈশাখী হোটেল ও টাইটান ক্লাবে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

এসময় হোটেলের মালিকসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে। তাদের কাছ থেকে ৫৭ হাজার ৫০২ টাকা, গাজা ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ