এপ্রিল মাসে চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবিরোধী অভিযান অপারেশন ঈগল হান্টে রাজধানীর গুলশান হামলার দুই পরিকল্পনাকারী বাশারুজ্জামান চকলেট ও ছোট মিজান নিহত হয়েছেন।
শনিবার রাজধানীতে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
আটক জঙ্গি সোহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য ও ছবি মিলিয়ে প্রাথমিকভাবে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে তবে তাদের ডিএনএ পরীক্ষার পর পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
গত ২৬ ও ২৭ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ত্রিমোহনী শিবনগর গ্রামে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট। দুই দিনের অভিযানে চার জঙ্গি আত্মঘাতী হয়ে প্রাণ হারায়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: