অপরাধ

মেহেরপুরে 'জঙ্গি আস্তানায়' অভিযান সমাপ্ত, নারী-শিশুসহ আটক ৪

মেহেরপুরে 'জঙ্গি আস্তানায়' অভিযান সমাপ্ত,  নারী-শিশুসহ আটক ৪
মেহেরপুরে 'জঙ্গি আস্তানায়' অভিযান সমাপ্ত, নারী-শিশুসহ আটক ৪

মেহেরপুরের গাঙনি উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে পুলিশের অভিযানের পর সেখান থেকে দুই নারী ও দুই শিশুকে আটক করা হয়েছ।

মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, এ অভিযানে কোনো বিস্ফোরক বা অস্ত্র পাওয়া যায়নি এবং কেউ হতাহতও হননি।

শনিবার বেলা ১২টার দিকে অভিযান শুরুর পর রজনী খাতুন (২০) ও মাবিয়া খাতুন (৩৫) নামের দুই নারী দুটি শিশুসহ বের হয়ে আসেন।

সকালে গাঙনির বামন্দির আখসেন্টার এলাকার একটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশ। দুপুর ১২টায় শেষ হয় এ অভিযান।

এসময় বাড়ির ভেতর থেকে দুই নারীকে আটক করে নিয়ে যায় পুলিশ।

তাদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে বলে জানা গেছে। তাদের স্বামীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিকের দুই ছেলেকে আটক করা হয়েছে।

উপজেলার বামন্দির আখ সেন্টারপাড়ার সৌদি আরব প্রবাসী মিশকাত আলীর দোতলা বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে অবস্থান নেয় জেলা পুলিশ সদস্যরা।

পুলিশ সুপার বিফ্রিংয়ে বলেন, সৌদি প্রবাসীর বাড়িতে কয়েকটি পরিবার ভাড়া নেয়। ১৫ দিন আগে রজনী ও মাবিয়া স্বামী সন্তানসহ দোতলায় ভাড়ায় আসেন। কিন্তু তারা ওই বাড়ির নীচতলা ও আশেপাশের বাসিন্দাদের সঙ্গে চলাফেরা করতে না। খুব একটা বাড়ি থেকে বেরও হতেন না। তাদের চলাফেরা সন্দেহজনক ছিল। গোপন সংবাদে ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। তাদের সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা থাকতে পারে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ