অপরাধ

এএসপি মিজানুরের হত্যাকারীরা বন্দুকযুদ্ধে নিহত

এএসপি মিজানুর
এএসপি মিজানুর

রাজধানীর মিরপুরে বন্দুকযুদ্ধে নিহত দুই জন সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারনা।

বুধবার ভোরে বেড়িবাঁধ এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তারা নিহত হন বলে জানান গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) গোলাম মোস্তফা রাসেল।

তিনি জানান, বন্দুকযুদ্ধে ওই ব্যক্তি সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান তালুকদার হত্যাকাণ্ডে জড়িত বলে পুলিশের ধারণা।

তিনি আরো বলেন, বন্দুকযুদ্ধে নিহত দুজনই পেশাদার ছিনতাইকারী। এএসপি মিজানুর রহমান হত্যার ঘটনায় গ্রেফতার এক আসামির কাছ থেকে পাওয়া তথ্য ও নিহত দুজনের ছবি দেখে ধারণা করা হচ্ছে, এই দুই জন এএসপি হত্যাকাণ্ডে জড়িত ছিল।

গত ২১ জুন সাভারের বিরুলিয়া ও রূপনগরের সীমান্তবর্তী মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের ঢাকা বোট ক্লাব এলাকার রাস্তার পাশে ঝোপের ভেতর মিজানুরের মরদেহ পাওয়া যায়। তার গলায় কাপড় পেঁচানো ও মুখে জখমের চিহ্ন ছিল। এসব দেখে পুলিশের ধারণা, মিজানুরকে শ্বাসরোধে হত্যা করা হয়।

২১ জুন রাতেই রূপনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামালা দায়ের করেন তার ভাই মো. মাসুম তালুকদার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ