ঢাকার আফতাবনগর এলাকা থেকে জঙ্গি সন্দেহে এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মো. মাসুদ জানান, মঙ্গলবার রাতে বাড্ডার আফতাবনগর এলাকা থেকে তাদের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তারা হলো- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র মুশফিকুল হক এবং মামুনুর রশিদ ও কামাল নামে দুই জন।
তুহিন মো. মাসুদ বলেন, তারা আফতাবনগর এলাকায় বৈঠকের জন্য জড়ো হয়েছিল।
পরে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: