অপরাধ

রাজধানী থেকে চার নাইজেরীয়সহ আটক ৯

ডিএমপি
ডিএমপি

মানবপাচার ও প্রতারণার অভিযোগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে চার নাইজেরীয়সহ ৯ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী বলেন, বুধবার রাতে উত্তরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা পুলিশের একটি দল ওই ৯ জনকে আটক করে। তবে আটকদের পরিচয় বা তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আর কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানাননি।

এর আগেও বিভিন্ন সময়ে মাদক চোরাচালান, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার করে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশে নাইজেরীয় নাগরিকরা গ্রেপ্তার হয়েছেন। মোবাইল ফোনে লটারির লোভ দেখিয়ে প্রতারণার অভিযোগে গতবছর নভেম্বরে ঢাকায় চার নাইজেরীয়কে গ্রেপ্তার করা হয়।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ