অপরাধ

বি.বাড়িয়ার কসবা-সরাইল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ২

বি.বাড়িয়ার কসবা-সরাইল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ২
বি.বাড়িয়ার কসবা-সরাইল পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধ নিহত ২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও সরাইল উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

তারা হলেন: ইউসুফ মিয়া (২৭) ও রুকন মিয়া ওরফে শবদালী (৪৫)।

ইউসুফ মিয়ার বাড়ি উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম। রুকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর (নোয়াবাড়ি) গ্রামের বাসিন্দা। বাবার নাম ইয়াকুব মিয়া।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গতকাল সন্ধ্যায় ইউসুফ মিয়াকে ৯০ কেজি গাঁজাসহ তার বাড়ি থেকে আটক করা হয়। স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে গভীর রাতে কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় মাদক উদ্ধার করতে গেলে তার সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সহযোগীদের গুলিতে নিহত হন ইউসুফ মিয়া।

ওসি বলেন, নিহত ব্যক্তি পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান, গতকাল দুপুর ২টার দিকে সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া মোড় থেকে রুকন মিয়াকে চুরি করা একটি অটোরিকশাসহ আটক করা হয়।

রাতে পুলিশ রুকন মিয়াকে সঙ্গে নিয়ে অস্ত্র ও বিভিন্ন সময় চুরি করা অটোরিকশা উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় পৌঁছালে অস্ত্রধারী ১৫ থেকে ২০ জনের একটি দল রুকন মিয়াকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর গুলি ছোড়ে।

পুলিশও পাল্টা গুলি চালায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে রুকন মিয়া গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে পুলিশ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রুকন মিয়া পুরোনো অটোরিকশা কেনাবেচার আড়ালে বিভিন্ন জেলায় অটোরিকশা চুরির নেতৃত্ব দিতেন।

সরাইল থানার ওসি রুপক কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুকন মিয়ার বিরুদ্ধে সরাইল ও সদর থানায় অটোরিকশা চুরির অভিযোগে চারটি মামলা রয়েছে। গতকাল রাতের ঘটনায় আরও দুটি মামলা করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ