অপরাধ

রাশেদ গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী: মনিরুল

রাশেদ গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী: মনিরুল
রাশেদ গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী: মনিরুল

আসলাম হোসেন রাশেদ ওরফে র‌্যাশ রাজধানীর গুলশানের হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী এবং নব্য জেএমবির মিডিয়া ও ট্রেনিং ক্যাম্পের সমন্বয়কারী বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তাকে জিজ্ঞাসাবাদ শেষে হলি আর্টিজান হামলা মামলার অভিযোগপত্র তৈরি করা হবে জানিয়েছেন তিনি।

শনিবার তাকে (রাশেদ ওরফে র‌্যাশ) আদালতের মাধ্যেম ৬ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। দুপুরে ঢাকা মহানগর পুলিশের -ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।

মনিরুল জানান, রাশেদকে আজই আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মনিরুল জানান, তামিম চৌধুরী মারা যাওয়ার পর রাশেদ উত্তরবঙ্গে আত্মগোপনে যায়। গুলশান হামলার অস্ত্রও রাশেদ সরবরাহ করেছিল। হামলায়ও তার সরাসরি অংশ নেয়ার কথা ছিল। কিন্তু আরো বড় হামলায় অংশ নেয়ার জন্য গুলশান হামলার দিন রাশেদ ছিল না।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ