নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তিন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব।
এসময় তাদের কাছ থেকে দু'টি আগ্নেয়াস্ত্র, গুলি, বিস্ফোরক, জিহাদি বই-লিফলেট উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে ফতুল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে দুপুরে আদমজীতে র্যা ব-১১'র সদরদপ্তরে সংবাদ সম্মেলন করা হয়।
এসময় র্যা ব জানায়, গ্রেপ্তার ওয়ালিউল্যাহ, আলামিন ও কামরুল নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।
তারা নাশকতার পরিকল্পনা করতে বৈঠক করছিল। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যা ব।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: