বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন।
র্যাব ৬-এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, উপজেলার কাহালপুর এলাকায় রোববার রাত ৩টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হন। তার বয়স আনুমানিক ৪৫ বছর তবে র্যা ব তার পরিচয় বলতে পারেনি।
র্যাব কর্মকর্তা রফিকুল বলেন, সম্প্রতি বাগেরহাট-মাওয়া মহাসড়কে ঢাকাগামী পরিবহনে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতি প্রতিরোধে মোল্লাহাটে টহল চৌকি বসানো হয়। রাত ৩টার দিকে দুটি মোটরসাইকেলকে দাঁড়ানোর সিগনাল দিলে তারা র্যা বের দিকে গুলি ছোড়ে। র্যা ব সদস্যরাও পাল্টা গুলি করলে একজন পড়ে যায়। তাকে গুলিবিদ্ধ অবস্থায় মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্য আরও চারজন মোটরসাইকেল চালিয়ে ফকিরহাটের দিকে পালিয়ে যায় জানান র্যা বের এ কর্মকর্তা।
রফিকুল বলেন, নিহত ব্যক্তির কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ডাকাতদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।