জামালপুরে বাড়িতে স্কুলশিক্ষার্থী দুই বোনের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।
বুধবার সকালে সদর উপজেলার মেস্টা ইউনিয়নে তেলিবাড়ি গ্রামে তাদের নিজ বাড়িতে মরদেহ পাওয়া যায়।
নিহত দুই বোন হলেো:, শামীম আহমেদের মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ভাবনা আক্তার (১৪) ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী লুবনা (১০)।
স্থানীয়রা জানায়, সকালে বাড়িতে স্কুলশিক্ষার্থী দুই বোনের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা।
জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম দুই বোনের মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: