রাজধানীর বনশ্রীতে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধারের পর তাকে হত্যার অভিযোগ এনে ওই বাড়িতে হামলার পাশাপাশি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে স্থানীয়রা।
শুক্রবার বিকেল থেকে বিক্ষোভকারীরা বনশ্রীর জি ব্লকের চার নম্বর রোডের ওই ৭তলা বাড়ি ঘিরে রাখে। ওই বাড়ির সামনে রাখা একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা। এ ঘটনায় বাড়ির মালিক মুন্সী মইন উদ্দিন ও দারোয়ানকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মী লাইলী আক্তারকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: