শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর ফেরত এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কেজি সোনা উদ্ধার করেছে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচএম আহসান কবির বলেন, মো. জামিল আক্তার নামে ওই যাত্রী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শনিবার সন্ধ্যার পর ঢাকা বিমানবন্দরে আসেন।
তিনি অসুস্থ সেজে হুইলচেয়ারে চড়ে গ্রিন চ্যানেল পার হ ওয়ার সময় তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম ওজনের ২৫০টি স্বর্ণবার পাওয়া যায়।
এসব সোনার বারের ওজন প্রায় ২৫ কেজি এবং আনুমানিক বাজার মূল্য সাড়ে ১২ কোটি টাকা বলে জানান তিনি।
গত ছয় মাসে মোট ১৩ বার বিদেশ ভ্রমণ করেছেন জানিয়ে আহসানুল কবীর বলেন, জামিলকে থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
কাস্টমস হাউস সূত্রে জানা গেছে, এটি এ বছরের সবচেয়ে বড় সোনার চালান।
গত বছরের আগস্ট মাসে হুইলচেয়ার করে আসা যাত্রী আতাউল মুজিবের কাছ থেকে ২৩ কেজি সোনা আটক করা হয়।