অপরাধ

দিনমজুর নির্মলের আবারো ময়নাতদন্ত, দোষীরা ধরাছোয়ার বাইরে

নড়াইল
নড়াইল

আদালতের নির্দেশে নড়াইলে নিহত দিনমজুর নির্মল রায়ের আবারো ময়নাতদন্ত করার জন্য তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

গত ৪ আগস্ট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর থানার ওসি, ওসি তদন্ত ও মামলার তদন্তকর্মকর্তাসহ সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধি থেকে নির্মলের মরদেহ উত্তোলন করা হয়।

এদিকে, নির্মল হত্যা মামলায় এখনো প্রধান আসামিসহ পাঁচ আসামি গ্রেপ্তার না হওয়ায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

মামলার অভিযোগে বলা হয়েছে, নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামের দিনমজুর নির্মল রায়। নির্মল রায়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল সিঙ্গাশোলপুর গ্রামের প্রভাবশালী মিল্টন কাজীর। প্রভাবশালী মিল্টন নির্মলকে দেশছাড়া করতে নানা ষড়যন্ত্র করে আসছিল।

এরজেরে গত ২৯ জুলাই রাত সাড়ে ১০টার দিকে মিল্টন ও তার লোকজন নির্মলকে বাড়ি থেকে ডেকে পাশের সিঙ্গাশোলপুর হাই স্কুল মাঠের নিয়ে বেধড়ক মারধর করে। তারা তাকে চিকিৎসা নিতেও বাধা দেয়। এমনকি এ ঘটনা যেন কেউ জানাতে না পারে, সে জন্য তারা নির্মলের বাড়ির সামনে পাহাড়া বসায়।

এ অবস্থায় বিনা চিকিৎসায় গুরুতর আহত নির্মল গত ৩০ জুলাই রাতে মারা যান। পরদিন ৩১ জুলাই সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দাহ না করে সমাধীস্থ করা হয়। পরে নিহতের ভাইয়ের ছেলে গনেশ বিশ্বাস বাদি হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নির্মল রায়ের মরদেহ পুনরায় উত্তোলন করে ময়নাতদন্ত করতে আদালতে আবেদন করা হয়।

আদালতের নির্দেশের ৪ আগস্ট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর থানার ওসি, ওসি তদন্ত ও মামলার তদন্তকর্মকর্তাসহ সিঙ্গাশোলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধি থেকে নির্মলের মরদেহ উত্তোলন করা হয়।

এ হত্যা মামলায় পুলিশ দুই আসামিকে ধরলেও প্রধান আসামি মিল্টন কাজীসহ আরো পাঁচ জন এখনো রয়েছেন ধরাছোয়ার বাইরে রয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন খান বলেন, এ হত্যা মামলায় পুলিশ দুই আসামি ধরা হয়েছে বাকিদের চেষ্টা চলছে।

এদিকে, নির্মলকে হত্যার অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার নড়াইল-সিঙ্গাশোলপুর সড়কে সিঙ্গাশোলপুর হাই স্কুলের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ