অপরাধ

নড়াইলে বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ আটক ৩৯

নড়াইলে বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ আটক ৩৯
নড়াইলে বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ আটক ৩৯

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করেছে।

অভিযানকালে ১১০ গ্রাম গাজা ও ৫২পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ৯টি মামলা হয়েছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানা গেছে, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্তু জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ।

অভিযানে নড়াইল সদর থানায় ৫ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জন, লোহাগড়া থানায় ২ মাদক ব্যবসায়ীসহ ৯ জন, কালিয়া থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ৪জন এবং নড়াগাতী থানায় ১০ জনকে আটক করেছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে ৭ মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে সাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪টি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ঘটনায় আরো ৫টি মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলেও জানান পুলিশ সুপার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ