যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িখালি কুটির বাজার এলাকায় দলীয় সন্ত্রাসীদের হাতে রোববার রাতে ওমর আলী (৫৫) নামে এক আওয়ামী লীগ কর্মী খুন হয়েছেন। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের ছেলে মিন্টু মোড়ল জানান, রাত ১০ টার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী তার বাবাকে রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার বাবা গুরুতর জখম হন। এ সময় আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা কয়েকটি বোমা ফাটিয়ে চলে যায়।
রাত সাড়ে ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে আনা হলেও তার আগেই তিনি মারা যান।
যারা বাবাকে হত্যা করেছে তারা সবাই আওয়ামী লীগের বলে জানান মিন্টু মোড়ল।
ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম জানান, ওমর আলীকে করা এবং কেন হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: