অপরাধ

সন্তানের পিতৃ পরিচয় চাইতে গিয়ে মা ধর্ষণের শিকার

সন্তানের পিতৃ পরিচয় চাইতে গিয়ে মা ধর্ষণের শিকার
সন্তানের পিতৃ পরিচয় চাইতে গিয়ে মা ধর্ষণের শিকার

যশোরের অভয়নগরে সন্তানের পিতৃ পরিচয় চাইতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধর্ষিতার পরিবার মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে যশোর আদালতে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। তবে মামলা তুলে নিতে আসামিদের পক্ষ থেকে নানা হুমকি দেয়া হচ্ছে বলে জানা গেছে।

যশোরের অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের বজলুর সরদারের ছেলে জনি সরদার একই উপজেলার এক তরুণীকে ২০১৫ সালে গোপনে বিয়ে করে। একপর্যায়ে মেয়েটি গর্ভবতী হলে স্বীকৃতি দিতে পরিবার থেকে চাপ দেয়া হলে বিষয়টি অস্বীকার করে জনি।

ন্যায়বিচারের আশায় গত ৭ জুলাই জনির বন্ধু ও স্থানীয় যুবলীগের সাবেক নেতা সাইফার শেখের কাছে যান জনির স্ত্রী।

সাইফার শেখ তাকে নওয়াপাড়া বাজারে জনির মালিকানাধীন আল সেলিম হোটেলে আসতে বলেন।

সেখানে জনির স্ত্রী গেলে সাইফার, সুমন, আজিম ও রুবেল তাকে ধর্ষণ করে।

পরে জনির স্ত্রী বাদি হয়ে অভয়নগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। ২৫ জুলাই যশোর আদালতে একটি মামলা করে মেয়েটি। এরপর থেকে জনি আর তার বন্ধুরা মামলা তুলে নিতে নানা হুমকি দিয়ে আসছে।

ঘটনার পর গা ঢাকা দিয়েছে মামলার প্রধান আসামি জনি। ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে সাইফার শেখসহ অন্য আসামিরা।

এদিকে, মামলা না নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ