ক্সবাজারের টেকনাফ, নড়াইল ও যশোর থেকে বিভিন্ন মামলা এবং অভিযানে ৪৫ জনকে আটক করা হয়েছে।
ক্সবাজারের টেকনাফ পাহাড়ে অভিযান চালিয়ে ১৭টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলিসহ শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী আব্দুল হাকিমের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যা ব।
সোমবার রাতে টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ায় এ অভিযান চালিয়ে তাদেরকে ধরা হয়।
তারা হলো: ফরিদ আলম ও শামসুল আলম।
র্যা ব জানায়, তারা শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী ও ডাকাত আব্দুল হাকিমের সহযোগী।
র্যা ব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, 'রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও চিহ্নিত ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগী টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার একটি বাড়িতে অবস্থান করছে- এ খবরে সোমবার রাতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বেশ কয়েকজন পালিয়ে যায়। পুলিশ আভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে।
এ সময় ওই বাড়ি থেকে দুটি এলজিসহ ১৭টি অস্ত্র ও ৪৪২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে, নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ ৪০জনকে আটক করেছে। এসময় ৩৫পিচ ইয়াবা ও ৫ লিটার মদ উদ্ধার করেছে পুলিশ।
জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্তু জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নড়াইল সদর থানায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি ও দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ১৮ জন, লোহাগড়া থানায় ৯ জন, কালিয়া থানায় ৭ জন এবং নড়াগাতী থানায় ৬ জনকে আটক করে।
নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানে ২মাদক ব্যবসায়ীসহ ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
এছাগা আশুলিয়ার পলাশবাড়িতে ভূয়া ডিবি পুলিশের ২ জনে আটক করেছে পুলিশ।
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৩৫ পিস স্বর্ণেরবারসহ আব্দুল মমিন নামে একজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুটখালী সীমান্তের মসজিদ চেকপোস্ট থেকে ৪১ বিজিবির সদস্যরা তাকে আটক করেন।
পুটখালীস্থ বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল হোসেন জানান, তারা গোপনে জানতে পারেন পুটখালী সীমান্ত দিয়ে মোটর সাইকেল করে একজন চোরাকারবারি ভারতে স্বর্ণের একটি চালান পাচার করবে। এ খবর পাওয়ার পর পুটখালী মসজিদ কেচপোস্টে নজরদারি বাড়ান তারা। সকাল সাড়ে ১০টার দিকে মোটর সাইকেল যোগে সন্দিহান ব্যক্তি সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এরপর তারদেহ তল্লাশি করে ৩৫ পিস স্বর্ণেরবার উদ্ধার করা হয়। আটক মামিন শার্শা উপজেলার উলসি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
মমিন জানিয়েছে, স্বর্ণের চালানটি সে ঢাকা থেকে নিয়ে এসেছে।