অপরাধ

ফেইসবুকে রুবির ভিডিও পর্যালোচনা করছে পুলিশ

ফেইসবুকে রুবির ভিডিও পর্যালোচনা করছে পুলিশ
ফেইসবুকে রুবির ভিডিও পর্যালোচনা করছে পুলিশ

রাবেয়া সুলাতানা রুবির ফেইসবুকে আপ করা ২টি ভিডিও পর্যালোচনা করা হচ্ছে। ভিডিও দুটির পর্যালোচনার পর যদি প্রয়োজন পরে তবে তাকে সাক্ষী হিসেবে ইন্টারপোলের সহায়তায় দেশে আনা হবে। মৃত্যুর একুশ বছর পর এ ভিডিও বার্তা খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বুধবার দুপুরে বাংলাদেশ পুলিশর প্রধান কার্যালয়ে এসব কথা জানান এআইজি সহেলী ফেরদৌস।

সালমান শাহকে হত্যা করা হয়েছে কথাটি বলা ঠিক হয়নি বলে দ্বীতিয় ভিডিওতে উল্লেখ করেছেন রুবি। এ হত্যায় সামিরা ও তার বাবাকে জিজ্ঞাসাবাদ করলে সব বের হয়ে আসবে।

চিত্রনায়ক সালমান শাহ'র মৃত্যু নিয়ে ২৫ বছর পর ফেসবুকে মেকআপ আর্টিস্ট রাবেয়া সুলতানা রুবির ভিডিও বার্তা বেশ চাঞ্চল্য সৃষ্টি করে। সালমান শাহকে হত্যা করা হযেছে দাবি করে, হত্যাকারীদের নাম পরিচয়ও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী রুবি।

এমন দাবির পরিপ্রেক্ষিতে রুবিকে দেশে এনে সালমান শাহ হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার কথা বলেন সালমানের মা নীলা চৌধুরী। বিষয়টি যাচাই বাছাই শুরু করে পুলিশ।

তবে দুই দিন পর আবারও ২৫ মিনিটের একটি ভিডিও বার্তায় নিজের অবস্থান আগাগোড়া পাল্টে ফেললেন রাবেয়া সুলতানা রুবি বলেন, তদন্তের মধ্যে এমন কিছু বলা তার উচিত হয়নি। জানান, প্রথমবার যা বলেছেন তা ভুল ছিল। সালমানের স্ত্রী সামিরা ও সামিরার বাবাকে জিজ্ঞাসা করলেই অনেক তথ্য পাওয়া যাবে বলে দাবি তার।

পুলিশ বলছে, রুবী এই মামলার আসামি। তাকে দেশে এনে সাক্ষী হিসেবে আদালতে পেশ করা হবে। প্রয়োজনে তার নিরাপত্তার ব্যবস্থাও করা হবে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ইস্কাটনের নিজ ফ্ল্যাট থেকে সালমান শাহর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তাকে হত্যা করা হয়েছে বলে শুরু থেকেই দাবি চিত্রনায়কের পরিবারের। এখনো নিম্ন আদালতে মামলাটি চলছে। বর্তমানে মামলার তদন্তের দ্বায়িত্বে রয়েছে পুলিশ ব্যুরো অভ ইনভিস্টিগেশন।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ