অপরাধ

ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেপ্তার

আনসারুল্লাহ বাংলা টিম
আনসারুল্লাহ বাংলা টিম

ভারতের নয়াদিল্লিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন আরেক বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্দেহভাজন রাজা-উল আহমেদ নামে ওই ব্যক্তিকে দিল্লি পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।

জাল ভারতীয় মুদ্রা ছড়ানোর অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেলে ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছেন, অভিযুক্তকে তার অবস্থানসহ শনাক্ত করা হয়েছে-পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে পাওয়া এমন খবরের ভিত্তিতে ওই যৌথ অভিযান পরিচালনা করা হয়। তাকে ১ আগস্ট গ্রেপ্তার দেখানো হয়েছে।

পরে আহমেদকে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে গণমাধ্যমকে বিস্তারিত আর কিছু জানায়নি দিল্লি পুলিশ।

গত ৬ আগস্ট উত্তর প্রদেশ থেকে আব্দুল্লাহ আল মামুন নামে আনসারুল্লাহ বাংলা টিমের বাংলাদেশি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ