অপরাধ

শোক মিছিলে হামলার পরিকল্পনা ছিল জঙ্গি সাইফুলের: আইজিপি

একেএম শহীদুল হক
একেএম শহীদুল হক

শোক মিছিলে হামলার পরিকল্পনা নিয়ে সাইফুল ইসলাম রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালের অবস্থান করছিল বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

মঙ্গলবার রাজধানীর পান্থপথে হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আইন শৃঙ্খলা বাহিনীর ‘অপারেশন আগস্ট বাইটের’ ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ প্রধান এ সব কথা বলেন।

জঙ্গি সাইফুল ইসলাম আত্মঘাতী হন—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতির বেশ দূরে ওই হোটেলে অবস্থান নেয় সে।

শোক দিবস ১৫ আগস্টে ৩২ নম্বরে আসা মিছিলে আত্মঘাতি হামলার পরিকল্পনা ছিল ওই জঙ্গির। গোয়েন্দা পুলিশের তৎপরতায় তার অবস্থান নিশ্চিত হয়। ওলিও হোটেলের একটি কক্ষে ছিল। ভেতরে সাইফুল সুইসাইডাল ভেস্ট পরে আত্মঘাতি বিস্ফোরণ ঘটায়। বিস্ফোণে ভবনের দেয়াল ও বারান্দার অংশ ধসে পড়েছে।

আইজিপি বলেন, সাইফুলের কাছে যে বোমা ছিল তা যদি শোক মিছিলে বিস্ফোরণ ঘটাতো তা হলে ব্যাপক ক্ষতি হতো।

তিনি আরো বলেন, অপারেশন ‘আগস্ট বাইটে’ আত্মঘাতী সাইফুল ইসলাম খুলনার বিএল কলেজের ছাত্র। তার বাড়ি ডুমুরিয়ায়। বাবা একটি মসজিদের ইমাম। সে জামাত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ