সারাদেশে সিরিজ বোমা হামলার একযুগ আজ (বৃহস্পতিবার)— ২০০৫ সালের এ দিন মুন্সিগঞ্জ বাদে একসঙ্গে দেশের ৬৩ জেলার ৫০০ স্থানে বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি।
সিরিজ ওই হামলায় নিহত হন দুই জন, আহত হন শতাধিক। ৬৬০ জনকে আসামি করে ৬৩ জেলায় ১৬১টি মামলা দায়ের করা হয়।
এ সব মামলায় জেএমবি'র তৎকালীন শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম, ওরফে বাংলা ভাইসহ গ্রেপ্তার করা হয় প্রায় সাড়ে সাতশত জঙ্গিকে।
এ পর্যন্ত শতাধিক মামলার বিচার কার্যক্রম শেষ হয়েছে। এতে ৩৫ জনকে মৃত্যুদণ্ড ও ১৩১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় আর বিভিন্ন মেয়াদে ১৮৪ জনকে সাজা ও ১১৮ জনকে খালাস দেওয়া হয়েছে। এদের মধ্যে পলাতক রয়েছে ৫৩ জন।
২০০৭ সালের ২৯ মার্চ শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম, ওরফে বাংলা ভাইসহ ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: