অপরাধ

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

কুষ্টিয়া সদর উপজেলায় এক কলেজছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলার প্রধান আসামি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার হরিনারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় এই 'বন্দুকযুদ্ধের'ঘটনা ঘটে।

এনামুল হক (৩০) হরিনারায়ণপুরের শিবগ্রামের মোস্তফা মিয়ার ছেলে।

কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল ইসলাম বলেন, কলেজছাত্র সাগরকে অপহরণের পর হত্যার ঘটনায় এনামুলকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার সহযোগীদের বিষয়ে তথ্য দেয়। পরে রাতে তাকে সঙ্গে নিয়ে হরিণানারায়ণপুর বেড়িবাঁধ এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এনামুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে এনামুলের সহযোগীরা পালিয়ে যায়। তবে বন্দুকযুদ্ধের মাঝে পড়ে আহত হয় এনামুল। উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি, তিনটি গুলির খোসা ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ