অপরাধ

জুরাইনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

জুরাইনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
জুরাইনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

পুরান ঢাকার জুরাইনে গত সপ্তাহে পুলিশকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন এক আসামি কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, সোমবার রাতে জুরাইন করবস্থান এলাকায় গোলাগুলির ঘটনায় মো. মামুন বয়স আনুমানিক (৩০) বছর মারা যান।

প্রসঙ্গত ১২ আগস্ট জুরাইনে অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ‘সন্ত্রাসীদের গুলিতে’ আহত হন মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রাহুল পাটোয়ারি। তার সঙ্গে গুলিবিদ্ধ হন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএ পঞ্চম সেমিস্টারের ছাত্র বিল্লাল হোসেন মৃদুল ও মো. সেলিম মিয়া নামের এক পথচারী।

পুলিশ কর্মকর্তা সাজ্জাদুর বলেন, ওই ঘটনায় করা মামলার প্রধান আসামি শান্তনুকে সোমবার রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তার সহযোগীদের ধরার জন্য রাতেই তাকে নিয়ে কবরস্থান এলাকায় অভিযানে যায় পুলিশ। পুলিশ ওই এলাকায় পৌঁছেলে সন্ত্রাসীরা গুলি ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সেখানে আহত অবস্থায় একজনকে পাওয়া যায়। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, শ্যামপুর থানার এসআই মাহাবুব আলম মঙ্গলবার ভোর ৪টার দিকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ