অপরাধ

নড়াইলে পুলিশের অভিযানে আটক ৩৩

নড়াইলে পুলিশের অভিযান
নড়াইলে পুলিশের অভিযান

নড়াইলে পুলিশের বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

অভিযানকালে ৮১০ পিচ ইয়াবা ও ১২০ গ্রাম গাজা উদ্ধার করেছে পুলিশ। এসব ঘটনায় ৯টি মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষসূত্রে জানা গেছে, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং ঈদুল আযহাকে সামনে রেখে পুলিশের চলমান বিশেষ অভিযানে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে ৩৩ জনকে আটক করা হয়। এরমধ্যে নড়াইল সদর থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ১২ জন, লোহাগড়া থানায় তিন মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ১০ জন, কালিয়া থানায় ৫ জন ও নড়াগাতী থানা পুলিশ ৬ জনকে আটক করেছে।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, চলমান বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ৩৩ জনকে আটক করা হয়েছে।

এসব ঘটনায় জেলার চারটি থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ