টাঙ্গাইলের এলেঙ্গায় জঙ্গি আস্থানায় অভিযান শেষে ড্রোন, বিস্ফোরক, জিহাদি বই ও দেশীয় অস্ত্রসহ দুই জঙ্গি আটক করেছে র্যা ব।
টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গার মসিন্দা এলাকায় একটি জঙ্গি আস্থানায় অভিযানে সকাল সাড়ে ৮টার দিকে শেষ হয়েছে।
অভিযানে প্রায় তৈরিকৃত একটি ড্রোন, বিস্ফোরক, জিহাদি বই ও দেশীয় অস্ত্রসহ জেএমবি ২ সদস্য গ্রেপ্তার করা হয়।
তারা হলো মাছুম (৩০) ও খোকন (২৫) সম্পর্কে তারা দুই ভাই। তাদের বাবার নাম আবুল হোসেন চিশতি। তারা জেএমবির সক্রিয় সদস্য বলে জানা গেছে।
র্যা ব ১২ এর অধিনায়ক সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রেস ব্রিফিংয়ে জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যা বের এর একটি দল বাড়িটি ঘিরে রাখে। পরে র্যা ব সদস্যরা বাড়িতে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ দুই জঙ্গি জানিয়েছে, তৈরিকৃত ড্রোন দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার উপর আঘাত করার পরিকল্পনা তাদের ছিল।