অপরাধ

মিরপুরে জঙ্গি আস্তানায় নারী-শিশুসহ সাত জন আছে

বেনজীর আহমেদ
বেনজীর আহমেদ

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার ভাঙা দেয়াল এলাকার ‘জঙ্গি আস্তানায়’ নারী-শিশুসহ সাত জন আছে বলে ধারণা করা হচ্ছে জানিয়েছেন র্যা বের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ ধারণার কথা জানান তিনি।

র্যা বের মহাপরিচালক বলেন, গতকাল রাতে টাঙ্গাইলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে দারুস সালামের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয় বাড়িটির পঞ্চম তলায় সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে।

বাড়িটির ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে পুরুষ-নারী-শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানান বেনজীর আহমেদ।

তিনি বলেন, বাড়িটির গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে।

জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের একটি বাড়ি ঘিরে রেখেছে র্যা ব।

তিনি আরো বলেন, আস্তানায় আবদুল্লাহ নামের এক জঙ্গি আছেন বলে এখন পর্যন্ত জানা গেছে। অভিযান শেষ হলে তার সঠিক নাম-পরিচয় জানা যাবে। এ ছাড়ায় আস্তানায় আবদুল্লাহর দুই স্ত্রী, দুই সন্তান ও দুই সহযোগী আছেন বলে ধারণা করা হচ্ছে। আস্তানার ভেতরে প্রচুর বিস্ফোরক থাকতে পারে।

জঙ্গি আস্তানা থেকে আবদুল্লাহর বোন ইতিমধ্যে আত্মসমর্পণ করেছেন—এ কথা উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, কার বোনকে দিয়ে আবদুল্লাহকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করা হচ্ছে।

তাকে আত্মসমর্পণ করানোর জন্য ফোনে বারবার যোগাযোগ করা হচ্ছে।

বেনজীর আহমেদ আরও বলেন, ‘আমরা কোনো নিরপরাধ মানুষের প্রাণহানি চাই না তাই তাকে (আবদুল্লাহ) আত্মসমর্থনের অনুরোধ করছি। আমরা আরও অপেক্ষা করব।’

র্যা বের মহাপরিচালক জানান, জঙ্গি আস্তানায় রাতে অভিযান শুরু করলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আস্তানায় আইইডি আছে। রাতে গুলির ঘটনাও ঘটে। আবদুল্লাহর কাছে পিস্তলও থাকতে পারে। সবদিক বিবেচনায় নিয়ে সতর্কতার সঙ্গে অভিযান চালানো হচ্ছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ