অপরাধ

মিরপুরে জঙ্গি আস্তানার বাড়ির মালিকসহ গ্রেপ্তার ২

মিরপুরের জঙ্গি আস্তানা
মিরপুরের জঙ্গি আস্তানা

রাজধানীর মিরপুরের মাজার রোডের জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার চতুর্থ দিনের মতো অভিযান শুরু করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)।

বৃহস্পতিবার বেলা একটার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান ‘জঙ্গি আস্তানার’ বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদ ও ওই গলির নিরাপত্তারক্ষী সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

মুফতি মাহমুদ খান বলেন, ঘটনাস্থলে ওই বাড়ির ভেতরে ছয়টি শক্তিশালী বোমা পাওয়া গেছে। কার্টুনে মোড়ানো আইইডি (হাতে তৈরি বোমা) পাওয়া গেছে। সেগুলো নিয়ে কাজ করছে র্যা বের বোমা নিষ্ক্রিয়করণ দল।

এ অভিযানের ঘটনায় গতরাতে দারুস সালাম থানায় মামলা করেন র্যা ব-৪ এর নায়েক সুবাদার হারুন অর রশীদ। ওই মামলায় বাড়ির মালিক ও গলির নিরাপত্তা কর্মীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এদিকে নিহত জঙ্গি আবদুল্লাহ, তার স্ত্রী ও সন্তানদের মরদেহ নেবেন না বলে জানিয়েছেন আবদুল্লাহর পরিবার।

দারুস সালাম থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুকুল আলম বলেন, আবদুল্লাহর ভাই মীর আখলাক খোকার সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি এ কথা জানান।

রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়ি গত সোমবার দিবাগত রাত থেকে ঘিরে রাখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ওই বাড়িতে রাসায়নিক বিস্ফোরণ হয়। এতে ওই বাড়িতে থাকা জঙ্গি আবদুল্লাহসহ সাতজন নিহত হন।

সকাল সাড়ে ৮টার দিকে র্যা বের বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা বাড়িটিতে আবারো কাজ শুরু করেন। গতকাল ওই ভবনের ৫ তলার একটি ফ্ল্যাট থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৯/১০টি আইইডি উদ্ধার করা হয়েছে। ভেতরে আরো বিস্ফোরক আছে কি-না সেটি তল্লাশি করে দেখা হচ্ছে।

এর আগে বুধবার সন্ধ্যায় জঙ্গি আস্তানায় তল্লাশি অভিযান স্থগিত করা হয়।

র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, অভিযান এখনো শেষ হয়নি। আপাতত তা স্থগিত করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে সুবিধা মতো সময়ে তা আবার শুরু হবে।

মুফতি মাহমুদ বলেন, দগ্ধ সাতটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিকেল সাড়ে ৪টার দিকে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। পঞ্চম তলার যে রুমটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কিছুই পোড়ার বাকি নেই। পাশের একটি রুমে তল্লাশি চালিয়ে কার্টনে মোড়ানো ৯-১০টি অবিস্ফোরিত ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) পাওয়া গেছে।

এর আগে জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের বাড়িটি সোমবার গভীর রাত থেকে ঘিরে রাখে র্যা ব। মঙ্গলবার রাত ১০টার দিকে বাড়িটির পঞ্চম তলায় তিনটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে আগুন ধরে যায়। পরে সেখান থেকে সাতটি পুড়ে যাওয়া লাশ উদ্ধার করা হয়, যা কঙ্কাল হয়ে গেছে। নিহতদের মধ্যে দুর্ধষ জঙ্গি আবদুল্লাহ, তার দুই স্ত্রী ও দুই সন্তান রয়েছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ