মিরপুরের মাজার রোডের বর্ধণবাড়ি এলাকায় ছয় তলা ভবনের জঙ্গি অভিযান সমাপ্ত করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। উদ্ধার করা হয়েছে বিভিন্ন আকারের ১৭টি শক্তিশালী বোমা, ৩০টি গ্রেনেড, ১০ কেজি বিস্ফোরকসহ বোমা তৈরির নানা সরঞ্জাম।
এদিকে, আরেক জঙ্গি নেতা ডনের সঙ্গে নিহত জঙ্গি আব্দুল্লাহর সম্পৃক্ততার। পুড়ে যাওয়া ৭টি মৃতদেহের অংশ বিশেষ উদ্ধার করা হলেও র্যাব ধারণা করছে এর সংখ্যা বাড়তে পারে।
কোনো বড় রকম ঝামেলা ছাড়াই সাধারণ মানুষকে নিরাপদে সড়িয়ে নেয়াকে স্বাগত জানিয়েছেন আশেপাশের ভবনের বাসিন্দারা। তবে ওই ভবনের বাসিন্দারা পরেছেন ঝামেলায়, কোন রকম প্রস্তুতি ছাড়াই এক কাপড়ে বের হয়ে যাওয়ায় প্রয়োজনীয় জিনিস নিতে না পারায় বিপত্তিতে পরতে হয়েছে তাদের।
অবশেষে শুক্রবার দুপুরে এ অভিযানের সমাপ্তি ঘোষণা করে র্যাব কর্মকর্তারা। পরে আস্তানা থেকে শক্তিশালী বোমা, গ্রেনেড ও বিপুল পরিমান বিস্ফোরকসহ বোমা তৈরির নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
নগরবাসীকে র্যাবের পক্ষ থেকে আহ্বান জানানো হয়, যদি কারো আচড়ন সন্দেহজনক বা সন্দেহজনক লোকজনের আনাগোনা চোখে পড়ে তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার।