লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের নির্যাতনে বাংলাদেশি এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানিয়েছে, পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারেরবাড়ী সীমান্ত অতিক্রম করে ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ সদস্যরা সোহেল মিয়া নামের এক যুবককে আটক করে বেদম মারধর করে সীমান্তে ফেলে রাখে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানেই সোহেল মিয়ার মৃত্যু হয়।
তবে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে, কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: