লিবিয়ায় অপহরণ করে বাংলাদেশ থেকে মুক্তিপণ আদায় করা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। এ চক্রটি লিবিয়াতে একশোর ওপরে বাংলাদেশীকে অপহরনের পর আটকে রেখে শত কোটিরও বেশি টাকা মুক্তিপন আদায় করেছে।
পুলিশ জানিয়েছে, চক্রটি অনেক সময় বাংলাদেশে থাকা পরিবার গুলোর কাছে থেকে টাকা নিয়েও অপহৃতদের ছাড়েনি। অপহরণকারী চক্রের সবাই বাংলাদেশি তাদের সঙ্গে বিদেশি কেউ জড়িত আছে কি-না পুলিশ তা ক্ষতিয়ে দেখছে।
বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে লিবিয়া সরকার ও আইন-শৃঙ্খলাবাহিনীকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
অপহৃতদের পরিবারের কাছ থেকে বাংলাদেশে বসে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন পিআইবি। তাদেরকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পিআইবির কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
এরআগে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পিআইবির পক্ষ থেকে বলা হয়, লিবায়াতে থাকা বাঙ্গালিদের অপহরণ করার পেছনে জড়িত বাংলাদেশীরাই। তারা লিবায়াতে অপহরণ করে, আর নির্যাতনের চিত্র অপহৃতদের পরিবারের কাছে পাঠিয়ে বাংলাদেশে থাকা চক্রের মাধ্যমে অর্থ আদায় করে।
তিনি বলেন, এই চক্রটিতে ২০ থেকে ২৫ জন রয়েছে। বিকাশে অপহৃদের কাছ থেকে টাকা পাওয়ার পর সেই টাকা আবার ২০ থেকে ২৫টি ভাগে পাঠানো হয়।
বার বার যোগাযোগ করেও অপহৃতদের ছাড়ানো যায়নি বলে জানিয়েছে পিবিআই। যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।