রাজধানী বনশ্রী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি নেতা ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিবরিলকে (৩০) আটক করেছে র্যা ব।
র্যা ব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, বুধবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
তিনি জানান, আবু জিবরিল সারোয়ার-তামিম গ্রুপের জেএমবির বিগ্রেড আদ-দার-ই কুতনীর কমান্ডার— তাকে দীর্ঘদিন ধরে র্যা ব খুঁজে আসছিল।
আবু জিবরিল জঙ্গি সংগঠন জেএমবির প্রথম সারির নেতা তিনি ঢাকার একটি বেসকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ পাস করেন তার বাড়ি পটুয়াখালীতে বলে জানান তিনি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: