ভৈরবে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার ভোরে উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর নিচে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত যুবকের নাম সোহাগ এবং সে ডাকাত ছিলো।
মঙ্গলবার গ্রেপ্তারের পর সোহাগকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগ গুলিবিদ্ধ হন।
হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: