যশোরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ঘটনায় জেএমবির শীর্ষ নেতা নুরুল ইসলাম মারজানের বোন খাদিজা তার স্বামীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক তোফায়েল আহমেদ কোতয়ালী থানায় মামলা করেন।
মামলায় অজ্ঞাত তিন থেকে চার জনকে আসামি করা হয়েছে।
রোববার গভীর রাতে জঙ্গি আস্তানা সন্দেহে যশোরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়ি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার বিকেলে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমান ও তার স্ত্রী খোদেজা আক্তার খাদিজা তিন সন্তানসহ পুলিশের কাছে আত্মসমর্পন করে।
পরে ওই বাড়ি থেকে তিনটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: