অপরাধ

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৯  রোহিঙ্গা আটক
ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৯ রোহিঙ্গা আটক

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১৯ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বুধবার সকালে সাতক্ষীরা সদরের পদ্মশাখরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে ১০ শিশু, ৬ নারীসহ ১৯ জন রোহিঙ্গা।

তারা হলো: মরিয়ম বেগম, আসমা খাতুন, রাশিদা খাতুন, সুমাইয়া বেগম, গুলশান আরা খাতুন, জাইনুল কেগম, মো. আলাউদ্দিন, আজিজুর রহমান ও এনায়েত আলি। অবশিষ্ট ১০ শিশু তাদের বয়স ৬ মাস থেকে ১২ বছরের মধ্যে।

বিজিবির পদ্মশাখরা বিওপি কমান্ডার সুবেদার মোশাররফ হোসেন জানান, ভারত থেকে অবৈধভাবে ১৯ রোহিঙ্গা পদ্মশাখরা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১৯ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটকদের বরাত দিয়ে তিনি আরো জানান, তারা সবাই ভারত থেকে বিএসএফএর সহায়তায় বাংলাদেশে এসেছেন। এর আগে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় তারা মিয়ানমার থেকে ভারতের দিল্লিতে যান। সেখানে তারা বসবাস করছিলেন। কিন্তু সম্প্রতি বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় এবং খাদ্য বস্ত্র ও চিকিৎসা দিচ্ছে এই খবর পেয়ে তারা দিল্লি থেকে বাংলাদেশে চলে এসেছে।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ