সুন্দরবন পূর্ব বিভাগে র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুন্দরবনের বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা
নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যা ব।
র্যা ব ৮-এর সহ-অধিনায়ক মেজর সোহেল রানা প্রিন্স জানান, সোমবার সকালে শরণখোলা রেঞ্জের শৈলা খাল এলাকায় গোলাগুলিতে সে মারা যান।
র্যা ব কর্মকর্তা প্রিন্স আরো বলেন, বনদস্যু লিটন ও তার সাত-আটজন সহযোগীর অবস্থান সম্পর্কে গোপনে খবর পেয়ে র্যা ব অভিযান চালায়।
বনদস্যুরা গুলি করলে র্যা বও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর দস্যুরা বনের গহিনে পালিয়ে যায়, পরে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ একজনের মরদেহ উদ্ধার করেন র্যা ব সদস্যরা জানান তিনি।
এ সময় তিনি আরো বলেন, পরে স্থানীয় জেলেরা তাকে বনদস্যু লিটন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মোক্তার মোল্লা বলে শনাক্ত করেন এখনও তার ঠিকানা পাওয়া যায়নি।
মরদেহ বাগেরহাটের শরণখোলা থানায় নেয়া হচ্ছে বলে তিনি জানান।