অপরাধ

কক্সবাজারে শিশুধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজার শিশুধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
কক্সবাজার শিশুধর্ষণ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত

কক্সবাজার সদর উপজেলায় র্যা বের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে শিশুধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন।

র্যা ব ৭-এর কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন বলেন, মঙ্গলবার ভোরে খুরুশকুল এলাকায় গোলাগুলির ঘটনায় মোহাম্মদ সেলিম (২২) নামের এ যুবক মারা যান।

কক্সবাজার শহরের বিমানবন্দর সড়কের নতুন ফিশারিপাড়ার (মগচিতাপাড়া) মোহাম্মদ ইউনুসের ছেলে।

র্যা ব কর্মকর্তা রুহুল বলেন, সেলিম ও তার সহযোগীরা খুরুশকুল এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র্যা বের একটি দল অভিযান চালায়। র্যা বের দিকে তারা অতর্কিতে গুলি ছুড়তে শুরু করে। র্যা ব সদস্যরা আত্মরক্ষার্থে ১৫ রাউন্ড গুলি ছোড়ে। অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২৩ আগস্ট ফিশারিপাড়ায় তিন বছরের এক শিশু ধর্ষিত হয়— এ ঘটনায় সেলিমকে আসামি করে মামলা করেন শিশুটির বাবা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ