ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ১৮টি স্বর্ণের বারসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শ্রাবন বিশ্বাস সীমান্তে গেলে তার শরীরে তল্লাশি চালায় বিজিবি সদস্যরা।
এসময় ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। আটক শ্রাবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার চড়ইগাছি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে বিজিবি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: