সিলেটের টিলাগড়ে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী ওমর আহমদ মিয়া নিহতের ঘটনায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার রাতে নগরীর শাহপরান থানায় এ মামলা করেন নিহতের বাবা আকুল মিয়া।
আসামিদের বেশিরভাগই ছাত্রলীগের নেতা। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার আসামি তোফায়েল আহমদ ও ফখরুল আহমদকে আগেই গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে টিলাগড়ে প্রতিপক্ষের ছুড়িকাঘাতে নিহত হন ওমর আহমদ মিয়াদ। সে লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থী ছিলো।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: