আশুলিয়ায় নিখোঁজের পাঁচ দিন পর মাটিচাপা অবস্থায় এক এনজিও কর্মকর্তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত ১১টার দিকে কবিরপুর দেওয়ানপাড়া এলাকা থেকে বেসরকারি সংস্থা 'আশা' এনজিওর লোন অফিসার সাবিনা ইয়াসমিন উর্মির মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার বিকেলে উর্মি ঋণের টাকা তুলতে কবিরপুর দেওয়ানপাড়া এলাকায় যান। তিনি গ্রাহকদের কাছ থেকে ঋণের প্রায় দেড় লাখ টাকা তোলেন। সেখান থেকে অফিসে যাওয়ার পথে গ্রাহক মোসলেম কৌশলে তাকে তুলে নিয়ে যান।
পরে মোসলেম ও তার সহযোগিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মোসলেম ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: