ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত ২টার দিকে বীনাউটি ইউনিয়নের টিঘরিয়া গ্রামে বন্দুকযুদ্ধে সে মারা যান।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, টিঘরিয়া গ্রামে নির্জন রাস্তার মোড়ে মুখোশ পরা একদল ডাকাত অবস্থান নিয়েছে এমন খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতরা গুলি ছোড়ে, পুলিশও পাল্টা গুলি ছুড়লে এক ডাকাত নিহত হন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: