যশোরের পাগলাদহ এলাকার একটি বাড়ি থেকে আটক নব্য জেএমবির যশোর অঞ্চলের সংগঠক মোজাফফরের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ।
সোমবার রাতে যশোরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বাদী হয়ে মামলা করেন।
মামলায় মোজাফফর ছাড়াও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করা হয়েছে।
মোজাফফরকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
জঙ্গিদের অবস্থানের খবর পেয়ে সোমবার সন্ধ্যায় বিরামপুর-পগলাদহ গ্রামের সংযোগ ব্রিজের কাছে একটি বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ ও সোয়াট। প্রায় তিন ঘণ্টা পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।
সেখান থেকে গ্রেনেডের খোল, সুইচ, গুলি ও বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: