অপরাধ

ঝিনাইদহে বিএনপি নেতা মসিউরের ১০ বছরের কারাদণ্ড

ছবি নাই
ছবি নাই

দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ঝিনাইদহ-২ আসেনর সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানের দুই ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার সকালে স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। একই সঙ্গে তার ৭০ হাজার টাকা জরিমানা ও ১০ কোটি ৫ লাখ ৬৯ হাজার ৩৩০ টাকার সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত।

রায় ঘোষণা শেষ হলে মসিউর রহমানকে কারাগারে পাঠানো হয়।

গত ২০০৮ সালের ৫ জুন মসিউর রহমান দুদককে তার সম্পদ বিবরণী জমা দেন। প্রাথমিক তদন্তে সম্পদ গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় ওই বছরের ১৪ ডিসেম্বর তার নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করা হয়।

এদিকে, রায়ের প্রতিবাদে আগামীকাল ঝিনাইদহে আধাবেলা হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

শাওন নিহতের ঘটনায় হত্যা মামলা

স্ত্রীকে হত্যার জন্য খুনিদের তিন লাখ টাকা দেন বাবুল: পিবিআই

পি কে হালদারের দুই নারী সহযোগী গ্রেপ্তার

সেদিন ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

জন্মদিন পালনের কথা বলে নারী চিকিৎসককে হোটেলে নেন হত্যাকারী

চিকিৎসককে মারধরের অভিযোগ ঢাবি শিক্ষার্থীদের বিরুদ্ধে

রাজধানীতে দুই মানব পাচারকারী গ্রেফতার

ওসমানী মেডিকেলে হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ